Description
যারা টিকেট কম্পিটিশন নদী বা বাওরে পুরাতন কাতলা সিলভার বিগহেড মাছ শিকার করতে পছন্দ করেন তাদের জন্য প্রিমিটিভ ফিশিং বাই আকিবের পনির পচার তেল একটি কার্যকারী অস্ত্র হতে পারে। সাধারণত সিনিয়র ও অভিজ্ঞ শিকারীরা বড় বড় কাতলা ও মৃগেল মাছ শিকারের ক্ষেত্রে পনির পচার তেল ব্যবহার করে থাকেন। পনির পচার তেল বিশেষ করে লাড্ডু টোপ এর উপরে ব্যবহার করা হয়ে থাকে। অনেকে সাদা টোপ বা অন্য যেকোন টোপ এ পনির পচার তেল ব্যবহার করে থাকেন । শুধু বড় কাতলা মাছই নয় মৃগেল মাছ, সিলভার কার্প ও বিগহেড কার্প মাছও এই পনির পচার তেলে বেশ আকৃষ্ট হয়।



