Description
মাছ শিকারের ক্ষেত্রে প্রিমিটিভ ফিশিং বাই আকিবের জাফরানি ছাতু এডভান্সড ফর্মুলা একটি বিশেষ মিকচার ছাতু। এতে সাধারণত কোন প্রকার পিপড়ার ডিম ঘি বা মধু এগুলো ব্যবহার করতে হয় না। শুধুমাত্র প্যাকেটে দেয়া নির্দেশনা অনুযায়ী পরিমিত পরিমাণ ছাতুর সাথে শুধু পানি মিশিয়ে ছাতু ভালোভাবে মাখিয়ে নারিকেল তেলের লেপিং দিয়েই রুই কাতলা মাছ শিকার করা যায়। এটি বহুল পরীক্ষিত এবং ব্যবহৃত। বাংলাদেশের মিঠা পানির যেকোনো জলাশয়ের যে কোন আবহাওয়া যে কোন পরিস্থিতিতে এই ছাতু ব্যবহার করা যায়। সম্পূর্ণ ব্যবহার বিধি পণ্যের মোড়কে উল্লেখিত রয়েছে।এই ছাতু বিশেষ করে রুই কাতলা ও বিগহেড মাছের জন্য তৈরি তবে স্থান ও আবহাওয়া ভেদে শিকারির চাহিদা অনুযায়ী বিভিন্ন জিনিস মেশানো যেতে পারে।



